ঢাবি থেকে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম ইকরামুল হক
কামরুল ইসলাম, নবীনগর
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৭:২২ পিএম (ভিজিট : ২৪৭)

X
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের সম্ভান্ত পরিবারের সন্তান মো. ইকরামুল হক সদ্য প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার ফলাফলে আরবী বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে।
সে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ৩.৯৪ পেয়েছে। সে পীরে কামেল হযরত মাওলানা মো. ইলিয়াছ মিয়ার দৌহিত্র ও পীরজাদা অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবীর একমাত্র ছেলে।
সে আরবী বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে একজন আলোকিত মানুষ হতে চায়।
বাবু/জেএম