প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৮:০১ পিএম (ভিজিট : ২৮৯)

X
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। কালিয়ার রেপ্লিকা লিমিটেড, কপার্স বেকারি ও পানামা পোর্ট লিংক লিমিটেড সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।
বুধবার দুপুরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড চত্বরে এসব কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের উপদেষ্টা তপন কুমার চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন সোনামসজিদ শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সিওও শেখ সালাউদ্দিন ও পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি মোহাম্মদ আলিমুজ্জামান বকুলসহ অন্যরা।
এসময় পানামা পোর্ট লিংক এর ম্যানেজার মো. মাইনুল ইসলাম জানান, আজ পোর্টে কর্মরত শ্রমিকদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। কালিয়ার রেপ্লিকা লিমিটেড, কালিয়ার প্যাকেজিং লিমিটেড ও কপার্স বেকারির সহযোগিতায় পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড কর্মরত শ্রমিকসহ হতদরিদ্র শীতার্তদের মাঝে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করে আসছে এবং আগামীতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাবু/জেএম