রাঙ্গাবালীতে ইয়াবাসহ গ্রেফতার ২
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৮:৪১ পিএম (ভিজিট : ১৭৩)

X
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইয়াবাসহ দুই মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতবাল মঙ্গলবার রাত ৯ টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল বাজারে নাসির উদ্দিনের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- চরলক্ষ্মী গ্রামের মো. ইদ্রিস মৃধার ছেলে মো. শাহিন (২৫) ও একই গ্রামের মো. সোহরাব দালালের ছেলে মো. মাসুদ দালাল (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চরমন্ডল বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদেরকে তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ সজল কান্তি দাস বলেন, মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাবু/জেএম