কোটালীপাড়ায় কৃষককে পিটিয়ে হত্যা

কোটালীপাড়া (গোপালগঞ্জ)

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বিনয় মিস্ত্রি (২৫) নামের

2023-01-12T16:02:50+00:00
2023-01-12T16:02:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় কৃষককে পিটিয়ে হত্যা
কোটালীপাড়া (গোপালগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৪:০২ পিএম   (ভিজিট : ৪৮৬)
X


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বিনয় মিস্ত্রি (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার পীড়ারবাড়ী গ্রামে এই হামলার ঘটনা ঘটে । 

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, পীড়ারবাড়ি গ্রামের নিত্যানন্দ বল (৪৫) নিজ জমিতে কাজ করতে গেলে পাশ্ববর্তী জমির মালিক ব্রজেন্দ্রনাথ মিস্ত্রির ছেলে বিনয় মিস্ত্রির সাথে জমির সীমানা নির্ধারণ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিনয় মিস্ত্রি তাকে লাঠি দিয়ে  আঘাত করে ও জমিতে কাঁদাপানিতে মাথা দাবায়ে রাখে। এসময় প্বার্শবর্তী জমি থেকে অন্য কৃষকরা এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১ টায় তার মৃত্যু হয়। নিহত নিত্যানন্দ বল পীড়ারবাড়ি গ্রামের মৃত ব্রজেন্দ্রনাথ বলের ছেলে ও দুই সন্তানের জনক৷ 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার ঘটনায় আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে৷

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy