কালিহাতীতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযাগ

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযাগ উঠেছে।বৃহস্পতিবার (১২

2023-01-12T16:38:26+00:00
2023-01-12T16:38:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযাগ
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১৪৮)
X


টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযাগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজলার পৌলী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পৌলী এলাকায় আজাহার মিয়ার ছেলে বাবুল মন্ডলের সাথে পাশ্ববর্তী স্বরপপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ের সাথে বিয়ে হয়। বুধবার রাতে বাবুলের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। বিষয়টি জানতে পেরে বাবুলের শ্বশুড় আব্দুল বারেক, শ্বাশুড়ী আনোয়ারা বেগম ও মামা শ্বশুড় আফসার বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তাদের বাড়িতে যান। এ সময় বাবুল ঘরে বসে খাবার খাচ্ছিলেন। পেছন থেকে তার শ্বাশুড়ী আনায়ারা বেগম তাকে লাঠি দিয়ে পিটাতে থাকে। পরে বাবুলের আত্মচিৎকারে চাচাতো ভাই আবুল হোসেন এগিয়ে আসলে তাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় কাউন্সিলর শুকুমার ঘোষ বলেন, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে মারামারি হয়। এতে আবুল হোসেন এগিয়ে গেলে তিনিও আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবরর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy