দূর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

শফিকুল আলম সজীব, দুর্গাপুর নেএকোনা

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। পৌরসভার ৯টি

2023-01-12T16:43:01+00:00
2023-01-12T16:43:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দূর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে
শফিকুল আলম সজীব, দুর্গাপুর নেএকোনা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৪:৪৩ পিএম   (ভিজিট : ১৮৫)
X


নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে বৃহস্পতিবার  সকাল সাড়ে ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। পৌরসভার ৯টি কেন্দ্রে ৭৬টি বুথে ইভিএম মেশিনের মাধ্যমে এ ভোট গ্রহণ চলছে। তবে অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে।  তবে এখন পর্যন্ত শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহণ চলছে।

এ নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন। এরা হলো, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আব্দুস ছালাম, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে আব্দুল মান্নান,স্বতন্ত্র প্রার্থী হিসেবে “নারিকেল গাছ” প্রতীকে শুভেন্দু সরকার।

পৌরসভার মোট ভোটার ২০ হাজার ৭৮১ জন, এদের মধ্যে পুরুষ ভোটার ১০,০৬৬ জন ও মহিলা ভোটার ১০,৭১৫ জন । নির্বাচনে মোট ৯ জন প্রিজাইডিং, ৭৩ জন সহকারী প্রিজাইডিং ও ১৫২ জন পুলিং অফিসার ভোট গ্রহণে দায়িত্বে রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, মেয়র উপ নির্বাচনে দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোট গ্রহন চলছে।  আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে আনসার ভিডিপি, পুলিশ কর্মকর্তা মাঠে কাজ করছেন। এছাড়াও নির্বার্হী ম্যাজিষ্ট্রেট, র‌্যাব ও বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলে রয়েছে।এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy