মেহেরপুরে ইউএস ডলারসহ হুন্ডি ব্যাবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে মার্কিন ডলারসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। তার কাছ থেকে ৩৮

2023-01-12T17:08:21+00:00
2023-01-12T17:08:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে ইউএস ডলারসহ হুন্ডি ব্যাবসায়ী আটক
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৫:০৮ পিএম   (ভিজিট : ১৯২)
X

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে মার্কিন ডলারসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। তার কাছ থেকে ৩৮ হাজার মার্কিন ডলার এবং ১৭ লাখ বাংলাদেশি টাকা জব্দ করা হয়।

আটককৃত হুন্ডি ব্যবসায়ী রুবেল হোসেন বুড়িপোতা ইউনিয়নের নবীনগর খাল পাড়া গ্রামের চাঁদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি বুড়িপোতা কোম্পানি কমান্ডার সুবেদার তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী খালপাড়া গ্রামের সড়কে চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল থামিয়ে হুন্ডি ব্যাবসায়ী রুবেলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ইউএস ডলারসহ অর্ধকোটি টাকা উদ্ধার করা হয়। টাকাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল।

মেহেরপুর সদর থানায় একটি অর্থ পাচার আইনে মামলা দায়ের করে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ইউএস ডলার ও বাংলাদেশি টাকা মেহেরপুর ট্রেজারি অফিসে বিজিবির পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy