ঈশ্বরদীতে মামুন হত্যা মামলায় গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে রিক্সাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি পিস্তল দিয়ে গুলি করা আনোয়ার উদ্দিনসহ (৪২)

2023-01-12T17:12:48+00:00
2023-01-12T17:12:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে মামুন হত্যা মামলায় গ্রেফতার ২
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৫:১২ পিএম   (ভিজিট : ১৭৯)
X

পাবনার ঈশ্বরদীতে রিক্সাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি পিস্তল দিয়ে গুলি করা আনোয়ার উদ্দিনসহ (৪২) দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর আরমবাড়িয়া এলাকা থেকে বুধবার আনোয়ারকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া থেকে ইব্রাহিমকে (২৬) গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর আনোয়ারকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। বর্তমানে ঈশ্বরদী থানা পুলিশের হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

আনোয়ার উদ্দিন পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং একই ওয়ার্ডের যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের ছোট ভাই এবং মামলার এজাহার নামীয় দুই নাম্বার আসামি। মামলার চার নম্বর আসামী ইব্রাহিমের বাড়ি ঈশ্বরদী পৌরসভার শৈলপাড়া বারো কোয়ার্টার মহল্লা। এ নিয়ে মামলার এজাহার নামীয় মোট ৪ আসামিকেই গ্রেপ্তার করা হলো।

এর আগে গত শুক্রবার ঈশ্বারদী উপজেলা সদরের শৈলপাড়া এলাকা থেকে মামলার এক নম্বর আসামি কাউন্সিলর ও যুবলীগ নেতা কামাল উদ্দিন এবং তার ভাতিজা হৃদয় হোসেনকে গ্রেফতার করে র‌্যাব। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy