বাগেরহাটে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটে গভীর রাতে আগুন লেগে দুটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার পুটিমাড়ি ব্রিজের

2023-01-12T17:45:03+00:00
2023-01-12T17:45:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১৫৮)
X

বাগেরহাটে গভীর রাতে আগুন লেগে দুটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার পুটিমাড়ি ব্রিজের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস মিনিট দশেকের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই দোকানের সব মালামাল পুরে যায়। এতে প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবি দোকান মালিকদের। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, গোবরদিয়া এলাকার মো. জালাল হাওলাদার ও আইয়ুব আলী মোল্লা।

ক্ষতিগ্রস্ত দোকানি মো. জালাল হাওলাদার বলেন, রাত আড়াইটার দিকে পুলিশ ও স্থানীয়রা ডাক চিৎকারে ঘুম ভেঙে যায়। রাস্তায় এসে দেখি আমাদের দোকানে আগুন জ্বলছে। তিনটার দিকে ফায়ার সার্ভিসের লোকজন আসেন। খুব অল্প সময়ে আগুন নেভালেও, আমাদের সবকিছু পুড়ে যায়। দোকানের ফ্রিজ, অন্যান্য মালামালসহ সব মিলিয়ে আমার ৬ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। আইয়ুব আলী মোল্লার ও ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এই ব্যবসা চালাই। এখন কিভাবে ঋণ শোধ করব জানি না।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান সিরাজ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy