কেরানীগঞ্জে পুনাকের উদ্যোগে কম্বল বিতরণ

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) উদ্যোগে আট শতাধিক প্রতিবন্ধী দুঃস্থ ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ ও

2023-01-12T18:13:16+00:00
2023-01-12T18:13:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে পুনাকের উদ্যোগে কম্বল বিতরণ
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৬:১৩ পিএম   (ভিজিট : ১৮৮)
X

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) উদ্যোগে আট শতাধিক প্রতিবন্ধী দুঃস্থ ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ ও আলোচনা সভা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২জানুয়ারি) বিকালে আগানগর আমবাগিচা মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে পুনাকের প্রতি শীতার্তরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী (সভানেত্রী পুনাক)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুনমুন আহসান, সমাজ কল্যান সম্পাদিকা তৌহিদা নুপুর, নাসিমা আমিন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান প্রমুখ।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy