রাজশাহীতে সাহিত্য ও সংস্কৃতি মেলা শুরু

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী সাহিত্য ও সংস্কৃতি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি

2023-01-12T18:30:59+00:00
2023-01-12T18:30:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তিন দিনব্যাপী
রাজশাহীতে সাহিত্য ও সংস্কৃতি মেলা শুরু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৬:৩০ পিএম   (ভিজিট : ১৮৫)
X

রাজশাহী জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী সাহিত্য ও সংস্কৃতি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 
 
উদ্বোধক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের (অব.) অধ্যাপক ‘বঙ্গবন্ধু চেয়ার’ রবীন্দ্রগবেষক ও অর্থনীতিবিদ সনৎ কুমার সাহা। উদ্বোধন শেষে সাহিত্য ও সংস্কৃতি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও প্রবন্ধ পাঠের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক আবদুল জলিল সভাপতিত্ব করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী ঐতিহাসিকভাবে শিক্ষা-সংস্কৃতির ধারক, সাহিত্য-শিল্প বিকাশের পুরোধা। এদেশের পটভূমিকায় বারেন্দ্রীয় ঐতিহ্য লালিত শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির কেন্দ্র হিসেবে রাজশাহীর প্রসিদ্ধি সর্বজনবিদিত। এছাড়াও প্রাচীন বাংলা থেকেই শিল্প ও সাহিত্যের ব্যাপক প্রসার ঘটে। এক্ষেত্রে অসংখ্য প্রতিভাবান ও নিবেদিত প্রাণ লোকান্তরিত মানুষ স্ব-স্ব অবদানের জন্য স্মরনীয় হয়ে আছেন। অক্ষয় কুমার মৈত্রেয়, রমা প্রাসাদ চন্দ, স্যার যদুনাথ সরকার, রজনীকান্ত সেনের মতো ক্ষণজন্মা পুরুষের ধাত্রী শহর রাজশাহী।

শিক্ষা নগরী হিসেবে রাজশাহী শহর সর্বাধিক খ্যাত-উল্লেখ করে রাসিক মেয়র বলেন, সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যের প্রতিফলন। সমকালীন মানুষ, সমাজ, সংস্কৃতি সাহিত্যের আয়নায় মূর্ত হয়ে উঠে। সাহিত্যের প্রধান উপজীব্য মানুষ। এছাড়াও লোকসাহিত্য লোক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নানা প্রকার ছড়া, গম্ভীরা, কবিগান, আলকাপ, বারমাসি দ্বারা রাজশাহীর লোকসাহিত্য পূর্ণ। এই শহরে রয়েছে দেশের প্রথম প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র জাদুঘর।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএমএন মইনুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিজয় বসাক। 

বাবু/জেএম
 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy