স্পা সেন্টার থেকে লাফিয়ে নিহত ফারজানার ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গুলশানে স্পা সেন্টারের চারতলা থেকে লাফিয়ে পড়ে নিহত ফারজানার (১৯) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে

2023-01-12T18:47:36+00:00
2023-01-12T18:49:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
স্পা সেন্টার থেকে লাফিয়ে নিহত ফারজানার ময়নাতদন্ত সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৬:৪৭ পিএম  আপডেট: ১২.০১.২০২৩ ৬:৪৯ পিএম  (ভিজিট : ১৪৩)
X

গুলশানে স্পা সেন্টারের চারতলা থেকে লাফিয়ে পড়ে নিহত ফারজানার (১৯) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব হাসান। 

তিনি বলেন, গতকাল (বুধবার) দুপুরে গুলশান ২ এর ৪৭ নাম্বার রোডের ২৫ নম্বর বাসায় অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ওই বাসায় অল দ্য বেস্ট নামে একটি স্পা সেন্টার রয়েছে। অভিযানের খবর পেয়ে ওই স্পা সেন্টারের দুই নারী চারতলা ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অজ্ঞাত এক নারীর চিকিৎসা চলছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy