নুপুর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকার নুপুর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায়

2023-01-12T19:12:36+00:00
2023-01-12T19:12:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নুপুর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৭:১২ পিএম   (ভিজিট : ১৩৬)
X

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকার নুপুর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ।

তিনি বলেন, ‌বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মূলত নুপুর মার্কেটের ছয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৮টি ইউনিট। তবে কী কারণে আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি। 

তিনি আরও জানান, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy