ভূঞাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে শীতার্তদের মাঝে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ তার

2023-01-12T19:26:27+00:00
2023-01-12T19:26:27+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৭:২৬ পিএম   (ভিজিট : ১৩৬)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে শীতার্তদের মাঝে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ তার ব্যক্তিগত উদ্যোগে ভূঞাপুর ও গোপালপুর উপজেলায় ৪ হাজার কম্বল বিতরণ করেছেন। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর পৌরসভা কার্যালয় চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক বলেন, গত কয়েকদিন ধরে আমাদের ভূঞাপুর ও গোপালপুরে শীতের প্রকোপ বেড়ে চলেছে। এর ফলে দরিদ্র ও অসহায় পরিবারের লোকজনের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে ৪ হাজার কম্বল বিতরণ করছি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy