ঢামেকের বার্ন ইউনিটে ১৪টি আইসিইউ বেড উদ্বোধন

কামাল হোসেন

স্বাস্থ্য

শীতে আগুনে পোড়া রোগীর চাপ বেড়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে

2023-01-12T19:29:29+00:00
2023-01-12T19:29:29+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ঢামেকের বার্ন ইউনিটে ১৪টি আইসিইউ বেড উদ্বোধন
কামাল হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৭:২৯ পিএম   (ভিজিট : ১৫৫)
X

শীতে আগুনে পোড়া রোগীর চাপ বেড়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। এ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আরও ১৪টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ঢামেক বার্ন ইউনিটে ১৪টি আইসিইউ বেডের উদ্বোধন করেন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বার্ন ইউনিটে শিশু পেডিয়াট্রিক আইসিইউ-এইচডিইউ সাধারণ বার্ন রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে আগে শিশু কোভিড রোগীদের রাখা হতো। যেহেতু দেশে করোনা সংক্রমণ কমে গেছে তাই সেটা সাধারণ বার্ন রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শরমিন আক্তার, আর এস ডা. এস এম আইউব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy