আগামীকাল থেকে যানজট কমে আসবে : জিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

যানজট প্রসঙ্গে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসছেন, বাস

2023-01-12T19:51:10+00:00
2023-01-12T19:51:10+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আগামীকাল থেকে যানজট কমে আসবে : জিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৭:৫১ পিএম   (ভিজিট : ১৬৬)
X

যানজট প্রসঙ্গে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসছেন, বাস থেকে নামছেন। এই রাস্তা দিয়ে ১০-১২ লাখ লোক চলাচল করছে। একটু জ্যাম (যানজট) থাকবেই। আশুলিয়া রোডেও কন্সট্রাকশনের কাজ হচ্ছে, এজন্যই একটু জ্যামের সৃষ্টি হয়েছে। আশা করছি, আগামীকাল (শুক্রবার) থেকে জ্যাম কমে আসবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বিশ্ব ইজতেমার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেড শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্যারেডে প্রায় সাড়ে পাঁচ হাজার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দুই বছর পর আবার ইজতেমা হচ্ছে। এখানে লাখ লাখ মানুষ আসবেন। আমাদের কাজ হলো যেকোনো মূল্যে নিরাপত্তা নিশ্চিত করা।’ 

বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy