টেকনাফে মদ ও বিয়ারসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে পুলিশ। এ সময়

2023-01-13T17:40:02+00:00
2023-01-13T17:41:30+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
টেকনাফে মদ ও বিয়ারসহ আটক ২
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ৫:৪০ পিএম  আপডেট: ১৩.০১.২০২৩ ৫:৪১ পিএম  (ভিজিট : ১৮৩)
X

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার ভোরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ দল বিশেষ অভিযান পরিচালনা করে। টেকনাফ পৌরসভাধীন উত্তর নাইট্যংপাড়া সাকিনস্থ (বাস টার্মিনালের পাশে) ১নং ওয়ার্ড থেকে মোট ৩২ বোতল হুইস্কি মদ, ২১৬ ক্যান বিয়ার জব্দ করা হয়। 

ওসি জানান, বিদেশি মদ (হুইস্কি) ও বিয়ার উদ্ধারের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে তাদেরকে পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy