নবীনগরে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে মাউশি কর্মকর্তা

কামরুল ইসলাম, নবীনগর

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক বিষয়ভিত্তিক উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা

2023-01-13T19:42:58+00:00
2023-01-13T19:42:58+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নবীনগরে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে মাউশি কর্মকর্তা
কামরুল ইসলাম, নবীনগর
প্রকাশ: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ৭:৪২ পিএম   (ভিজিট : ২৪৭)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক বিষয়ভিত্তিক উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার গবেষণা কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।

শুক্রবার সকালে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নূরুল আমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকাররম হোসেন, প্রধান শিক্ষক কাউসার বেগম উপস্থিত ছিলেন।

জানা যায়, ৩৩ জন মাস্টার ট্রেইনার এর অধীনে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীতে পাঠদানের লক্ষ্যে ১১ টি বিষয়ে উপজেলার ৫২৮ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। উল্লেখ্য, ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ আগামী ১৫ জানুয়ারি সম্পন্ন হবে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy