ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১০

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায়

2023-01-13T20:13:31+00:00
2023-01-13T20:13:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ৮:১৩ পিএম   (ভিজিট : ১৯৮)
X

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চার জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ছয় জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৫ জন এবং অন্যান্য বিভাগে ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭৭ জন এবং ঢাকার বাইরে ১৯৩ জন চিকিৎসা নেন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৪১ জন। এর মধ্যে ঢাকায় ১২২ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই জনের।

বাবু/জেএম





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy