শেরপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে সদর

2023-01-13T23:52:18+00:00
2023-01-13T23:52:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেরপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ১১:৫২ পিএম   (ভিজিট : ১৯৮)
X


শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার মির্জাপুর এলাকার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নালিতাবাড়ীর তিনআনীর রফিক মিয়া ও তার ছেলে রাব্বি। তবে নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- রাজনগরের মোহাম্মদ আলী ও অটোরিকশা চালক হাবিবুর রহমান। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান বলেন, হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আরও তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, চালের ট্র‍াকের তিনজন নিহত হয়েছেন। তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনার পরেই ঘাতক ট্রাকটি আটক করেছি। ট্রাকচালক পালিয়ে গেছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy