দুই বিচারকের আদালত বাদে বাকিগুলোতে যাবেন আইনজীবীরা

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

অবশেষে আদালতে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। এক্ষেত্রে অপসারণ দাবি করা দুই বিচারকের আদালতে তাঁরা যাবেন না।বৃহস্পতিবার রাতে ঢাকায় আইনমন্ত্রী

2023-01-14T00:09:14+00:00
2023-01-14T00:09:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে সুরাহা
দুই বিচারকের আদালত বাদে বাকিগুলোতে যাবেন আইনজীবীরা
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:০৯ এএম   (ভিজিট : ২৫৪)
X


অবশেষে আদালতে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। এক্ষেত্রে অপসারণ দাবি করা দুই বিচারকের আদালতে তাঁরা যাবেন না।

বৃহস্পতিবার রাতে ঢাকায় আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের পর চলমান আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আইনজীবীরা। এর মধ্য দিয়ে আদালতে অচলাবস্থার অবসান হতে যাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঞা ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁরা জানান, আইনজীবীদের তিনটি দাবি মেনে নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে আগামী রবিবার থেকে আইনজীবীরা আদালতে যাবেন। তবে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের বদলির আগ পর্যন্ত তাদের আদালত বর্জন অব্যাহত থাকবে। এছাড়া নাজিরকে দ্রুত সময়ের মধ্যে বদলি করা হবে। আগামীকাল শনিবার আইনজীবী সমিতির সাধারণ সভা করে সকল আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানান, সাড়ে নয়টায় আইনমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা। রাত ১১টা পর্যন্ত চলা এ বৈঠকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির এবং সাধারণ সম্পাদক আবদুন নূর দুলালও উপস্থিত ছিলেন। বৈঠকে নিজেদের দাবির কথা পুনরায় তুলে ধরেন আইনজীবীরা।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আইনজীবীরা মামলা দাখিল করতে গেলে বিচারক মোহাম্মদ ফারুক মামলা না নিয়ে আইনজীবীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ করেন আইনজীবীরা। একটি ভিডিওতে দেখা যায় আইনজীবীরা ওই বিচারকের সঙ্গে অশোভন আচরণ করছেন। এ ঘটনায় ২৬ ডিসেম্বর সমিতির সভা করে আইনজীবীরা ১ জানুয়ারি থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের আদালত বর্জনের ঘোষণা দেয়। 
এদিকে বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ৪ জানুয়ারি কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারিরা। এ অবস্থায় পুরো আদালত বর্জনের লাগাতার কর্মসূচি পালন করে আসছিলেন আইনজীবীরা। উচ্চ আদালত দু'দফায় ২৪ আইনজীবীকে তলব করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy