দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে এ রুটে

2023-01-14T10:04:31+00:00
2023-01-14T10:04:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ১০:০৪ এএম   (ভিজিট : ১৩৬)
X

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে এ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে একটি ফেরি আটকা পড়েছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy