দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সারাবাংলা

সাড়ে তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে

2023-01-14T10:49:06+00:00
2023-01-14T10:49:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ১০:৪৯ এএম   (ভিজিট : ১৫৮)
X

সাড়ে তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে ৯টা ৫০ মিনিট থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের সিরিয়াল লম্বা হয়। বর্তমানে এ রুটে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে।

এর আগে সকাল সাড়ে ৬টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে একটি ফেরি আটকা পড়ে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy