পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পঞ্চগড় প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া

2023-01-14T11:37:29+00:00
2023-01-14T11:37:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ১১:৩৭ এএম   (ভিজিট : ১৮০)
X

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আরও দুয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সপ্তাহজুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাস বয়ে চলেছে। এতে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তবে প্রতিদিনের মত শনিবার সকাল ৯ টার পর সূর্যের মুখ দেখা গেছে। ঝলমলে রোদে স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy