প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৪:৫১ পিএম (ভিজিট : ১৫৬)

X
বগুড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে সুমন ইসলাম (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
সুমন ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে। মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন বগুড়ার জেল সুপার মনির আহম্মেদ। এ কর্মকর্তা জানান, শুক্রবার রাতে সুমন বগুড়া কারাগারে হটাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে সুমনের মৃত্যু হয়। তিনি ধুনট থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য আইনের মামলায় ডিসেম্বর মাসের ২৩ তারিখ থেকে কারাগারে হাজতি ছিলেন।
জেল সুপার মনির আহম্মেদ আরও জানান , মাদকসংক্রান্ত মামলায় তিনি বগুড়া জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবু/জেএম