রাজধানীতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর হাতিরঝিল থানা ও তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবার চালানসহ তিন মাদক কারবারিকে

2023-01-14T17:21:55+00:00
2023-01-14T17:21:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:২১ পিএম   (ভিজিট : ১৭০)
X

রাজধানীর হাতিরঝিল থানা ও তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবার চালানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেপ্তাররা হলেন— মো. ইয়াছিন, আলী হোসেন ও মো. হাবিবুল্লাহ।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে হাতিরঝিল ও তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের একটি দল।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, কিছু মাদক কারবারি হানিফ পরিবহনের একটি বাসে করে বিশ্ব ইজতেমার যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকার ইজতেমা ময়দানের দিকে ইয়াবা নিয়ে আসছে— এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল হাতিরঝিল থানার চৌধুরীপাড়া এলাকার বাটা জুতা দোকানের সামনে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত বাসটি এলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। তখন বাস রেখে পালানোর সময় ইয়াসিন ও আলীকে গ্রেপ্তার করা হয়। পরে বাস তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিনে আরেকটি অভিযানে গ্রেপ্তারদের দেওয়া তথ্য মতে তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে তাদের অপর সহযোগী হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান জানান, গ্রেপ্তাররা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy