আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

সনাতন ধর্মাবলম্বীদের মকর সংক্রান্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম আজ রোববার (১৫ জানুয়ারি) বন্ধ

2023-01-15T12:04:03+00:00
2023-01-15T12:04:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০৪ পিএম   (ভিজিট : ১৯৬)
X


সনাতন ধর্মাবলম্বীদের মকর সংক্রান্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম আজ রোববার (১৫ জানুয়ারি) বন্ধ রয়েছে।

ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দরের ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’র সাধারণ সম্পাদক শিব শংকর দেব সই করা একটি চিঠি আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ-সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মকর সংক্রান্তি উপলক্ষে রোববার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার থেকে ব্যবসায়ী কার্যক্রম চলবে।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন অফিসার দেওয়ান মুরশেদুল হক জানান রোববার আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুইদেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy