কেন্দুয়ায় নিজের সন্তানকে গুম করে প্রতিপক্ষকে ফাঁসাতে অভিনব কৌশল

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে নেত্রকোনার কেন্দুয়ায় পরিকল্পিতভাবে পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে গুম করে

2023-01-15T15:44:34+00:00
2023-01-15T15:44:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় নিজের সন্তানকে গুম করে প্রতিপক্ষকে ফাঁসাতে অভিনব কৌশল
২৪ ঘন্টার মধ্যে উদ্ধার
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৩:৪৪ পিএম   (ভিজিট : ১৬৫)
X


জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে নেত্রকোনার কেন্দুয়ায় পরিকল্পিতভাবে পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে গুম করে মা-বাবা।

পরে এ ঘটনায় মাঈশার বাবা জাহাঙ্গীর আলম মেয়ের নিখোঁজ হওয়া সংক্রান্ত থানায় একটি সাধারণ ডায়েরী করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৪ জানুয়ারি) শিশুটিকে উদ্ধার করে।

গতরাত ৯টার দিকে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, জমিজমা নিয়ে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে একই উপজেলার মাসকা ইউনিয়নের ইউনিয়নের সাতাশি গ্রামের আব্দুল মজিদ গংদের বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে পরিকল্পিতভাবে মেয়ে মাঈশাকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখে গত শুক্রবার (১৩ জানুয়ারি)কেন্দুয়া থানায় নিখোঁজের জিডি করেন মাঈশার বাবা জাহাঙ্গীর।

জিডির বরাতে ওসি জানান, গত ১১ জানুয়ারি জাহাঙ্গীর বাড়িতে ছিলেন না। তার স্ত্রী মেয়ে মাঈশাকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে জেগে দেখেন মাইশা বিছানায় নেই। বিষয়টি তার স্ত্রী জাহাঙ্গীরকে ফোনে জানালে তিনি বাড়িতে এসে মেয়ে মাঈশা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। পরে না পেয়ে থানায় জিডি করেন এবং থানা পুলিশ বিষয়টি ডায়রিভুক্ত করে গুরুত্বসহকারে অনুসন্ধান শুরু করে।

এদিকে বিভিন্ন তথ্য উপাত্ত্ব সংগ্রহসহ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং মাঈশার বাবা-মাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাহাঙ্গীর ও তার স্ত্রী মেয়েকে লুকিয়ে রাখার নাটকের কথা স্বীকার করেন। পরে তাদের কথামত শনিবার (১৪ জানুয়ারি) শিশু মাঈশাকে তার খালার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাহের চর গ্রাম থেকে স্থানীয় দাউদকান্দি থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ।

এদিকে উদ্ধার হওয়া শিশু মাঈশাকে সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি আলী হোসেন জানান। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy