চুরি-ডাকাতিসহ অপহরণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

সম্প্রতি কক্সবাজার জেলাসহ রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক যে অপহরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে প্রশাসন কাজ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

2023-01-15T15:55:13+00:00
2023-01-15T15:55:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চুরি-ডাকাতিসহ অপহরণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৩:৫৫ পিএম   (ভিজিট : ২০২)
X


সম্প্রতি কক্সবাজার জেলাসহ রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক যে অপহরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে প্রশাসন কাজ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷

তিনি বলেন, চুরি  ডাকাতিসহ আর যেন অপহরণ না হয় তা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হচ্ছে ৷

কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ৷

এসময় সদ্য প্রকাশিত নতুন করে ২৫৫ জন ইয়াবাকারবারিদের তালিকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, তালিকায় নাম থাকলেই যে ইয়াবা কারবারি হয়ে যাবে এমনটা নয়। তাই তালিকা যাচাই-বাছাই করে ইয়াবাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ৷

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ হয়ে উঠা সীমান্তবর্তী জেলা কক্সবাজারেই অনুষ্ঠিত হয় সংসদীয় কমিটির ২৬ তম সভা। সভার আগে স্বরাষ্ট্র মন্ত্রী শনিবার পরিদর্শন করেন টেকনাফের শাহপরীর দ্বীপ। যেটি মানবপাচার ও মাদক পাচারের হটস্পট হিসেবে পরিচিত এলাকা।

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ হয়ে উঠা সীমান্তবর্তী জেলা কক্সবাজারেই অনুষ্ঠিত হয় সংসদীয় কমিটির ২৬ তম সভা। সভার আগে স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার পরিদর্শন করেন টেকনাফের শাহপরীর দ্বীপ। যেটি মানবপাচার ও মাদক পাচারের হটস্পট হিসেবে পরিচিত এলাকা।

এছাড়াও সংসদীয় কমিটির সদস্যরা সভার আগে বৃহস্পতিবার পরিদর্শন করেন আলোচিত ঘুমধুম সীমান্ত। যেখানে মাদকবিরোধী অভিযানে গিয়ে নিহত হন গোয়েন্দা সংস্থার উর্ধতন কর্মকর্তা। আর শুক্রবার কমিটির সদস্যরা পরিদর্শন করেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প।

রোববার সকাল ১০ টায় কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা। এতে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজির আহমেদ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy