সাতক্ষীরার বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

মতিয়ার রহমান মধু,সাতক্ষীরা

সারাবাংলা

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার

2023-01-15T16:32:44+00:00
2023-01-15T16:32:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরার বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
মতিয়ার রহমান মধু,সাতক্ষীরা
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৪:৩২ পিএম   (ভিজিট : ১৭৯)
X


সাতক্ষীরা  শহরের বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের বাইপাস সড়কের ইটাগাছা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক যুবকের নাম আব্দুল্লাহ শেখ (২৮)। তিনি তালা উপজেলার মোবারকপুর গ্রামের সিরাজ উদ্দীন শেখের পুত্র।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্লাহ শেখ বাইপাস সড়কের ইটাগাছাস্থ এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সামনের একটি ডাম্পার ট্রাকের (যার নং-খুলনা মেট্টো-শ ১১০৪৭৯) পিছনে চাকায় ঢুকে যান।

এ সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আব্দুল্লাহ শেখের মৃত্যু হয়। এঘটনায় দুমড়ে মুচড়ে যায় তার মটরসাইকেলটি।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহাট উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy