স্বরূপকাঠিতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ শুরু

স্বরূপকাঠি ( পিরোজপুর)

সারাবাংলা

পিরোজপুরের স্বরূপকাঠিতে উৎসব মুখর পরিবেশে ২০০৭ সাল থেকে ২০১৬ সালের হালনাগাতকৃত স্মার্ট জাতীয় পরিচয় পত্রের কার্ড বিতরন কার্যক্রম

2023-01-15T16:46:18+00:00
2023-01-15T16:46:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বরূপকাঠিতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ শুরু
স্বরূপকাঠি ( পিরোজপুর)
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৪:৪৬ পিএম   (ভিজিট : ২৫৪)
X


পিরোজপুরের স্বরূপকাঠিতে উৎসব মুখর পরিবেশে ২০০৭ সাল থেকে ২০১৬ সালের হালনাগাতকৃত স্মার্ট জাতীয় পরিচয় পত্রের কার্ড বিতরন কার্যক্রম শুরু হয়েছে।

স্বরূপকাঠি উপজেলা নির্বাচন অফিসার মো.শাহীন শরীফ প্রথম ধাপে আটঘর কুড়িয়ান ইউনিয়নে, আটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আর্যসম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু করেন।

নির্বাচণ অফিসার শাহীন শরিফ জানান, নেছারাবাদ উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ লক্ষ ৪৯ হাজার ১২ টি স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন করা হবে চলবে আগামী  ২৫/৩/২০২৩ তারিখ পর্যন্ত মোট ৫৯ দিন ।

এসময় উপস্থিত আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার বলেন, সম্পূর্ন উৎসব মুখর পরিবেশে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট  কার্ড বিতরন কার্যক্রম শুরু হয়েছে। শত শত লোক সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করছে। আমি মনে করি এটা সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। আমারা এখন ডিজিটাল বাংলাদেশ বসবাস করছি তার বড় একটা প্রমান স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের  সদস্যরা ও স্বরূপকাঠি  প্রেসক্লাবের সহ-সভাপতি মো. হযরত আলী  হিরু সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy