রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাজেদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস সোনারাগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা

2023-01-15T18:17:47+00:00
2023-01-15T18:17:47+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সাজেদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:১৭ পিএম   (ভিজিট : ১৮৬)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস সোনারাগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে তারাবো পৌরসভার রূপশী, মইকুলী, খিদিরপুর, নয়াপাড়া ও খাদুন এলাকায় ৪ কিলোমিটার ব্যাপী প্রায় ৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

এসময় একটি কয়েল ফ্যাক্টরী, একটি বেকারি, ও কয়েকটি  খাবার হোটেলের অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক ( ইএসএস) প্রকৌ. রফিকুজ্জামান, উপব্যবস্থাপক হাসান আহমেদ, উপব্যবস্থাপক প্রকৌ. রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌ. সৈয়দ তাফহীম অনিক, প্রকৌ. নাজমুল হাসান নয়ন, প্রকৌ. জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌ. শাহীনুজ্জামান, প্রকৌ. সুজিল মিয়া, সিনিয়র বিক্রয় সহকারী ফাভজুল হক, সাহায্যকারী খৈয়ম বেপারী প্রমুখ।

এ সময় উপ-ব্যবস্থাপক হাসান আহমেদ বলেন, দীর্ঘদিন যাবৎ এ এলাকায় তিতাসের উচ্ছচাপের লাইন থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস ব্যবহার করছেন। আজ চারটি গ্রামের প্রায় ৫ হাজার বাড়ীর এ অবৈধ সংযোগ গুলো বিচ্ছিন্ন করেছি। আমাদের এ অভিযান চলমান থাকবে। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy