শেখ হাসিনা বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছেন : ওবায়দুল কাদের

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

আওয়ামী লীগ কচুপাতার পানি কিংবা শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ভিত্তি এতটা দুর্বল

2023-01-15T18:48:08+00:00
2023-01-15T18:48:08+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনা বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছেন : ওবায়দুল কাদের
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৮৮)
X

আওয়ামী লীগ কচুপাতার পানি কিংবা শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ভিত্তি এতটা দুর্বল নয়। এ দেশের মাটি ও মানুষের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। বিএনপির সঙ্গে সময়মতো খেলা হবে। আগামী বছরের জানুয়ারিতে তাদের সঙ্গে আমাদের ফাইনাল খেলা হবে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, 'বিদেশে বসে নানা ধরনের ষড়যন্ত্র করছেন তারেক রহমান। দেশে এসে রাজনীতি করার সৎ সাহস নেই তার। তারা ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছিল। কোথায় তাদের আন্দোলন। কেননা তাদের আন্দোলনের কোনো ইস্যু নেই। কোনো জনগণ তাদের সঙ্গে নেই।' প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছেন। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ অঞ্চলের জন্য ৯ লাখ শীতবস্ত্র দিয়েছেন। আজ রংপুর বিভাগের ৯টি জেলায় ২৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এসময় অন্যান্যদের মধ্যে নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক সহ রংপুর বিভাগের ৮ জেলার নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy