সাভারে শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার

আতিকুল ইসলাম, সাভার

সারাবাংলা

সাভারে এক শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার লাশ

2023-01-15T19:23:16+00:00
2023-01-15T19:23:16+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাভারে শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার
আতিকুল ইসলাম, সাভার
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৭:২৩ পিএম   (ভিজিট : ৩২০)
X

সাভারে এক শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ বলছে,সকালে আশুলিয়ার পুরাতন জোন ডিইপিজেডে অবস্থিত বিদেশী মালিকানাধীন তৈরি পোশাক কারখানা জিবি গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের বায়ারের বায়িং কিউসি শ্রীলঙ্কান নাগরীক অজিত গণকবাড়ি এলাকায় নিজ ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

পরে খবর পেয়ে দুপুরে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy