ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ভোলা-বরিশাল মহাসড়কের হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি)

2023-01-15T19:38:33+00:00
2023-01-15T19:38:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১৮৬)
X

ভোলা-বরিশাল মহাসড়কের হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুল করিম মোল্লার ছেলে শাওন (২৬) ও সোহেল (২৪)। ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাওন ও সোহেল মোটরসাইকেলে করে ভোলা সদর থেকে তাদের নিজ বাড়িতে ফেরার পথে হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy