কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোণার কলমাকান্দায় পুকুর থেকে আয়াত নামে দুই বছর বয়সী এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে তার পরিবারের লোকজন

2023-01-16T11:48:46+00:00
2023-01-16T11:48:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১১:৪৮ এএম   (ভিজিট : ১৭৭)
X


নেত্রকোণার কলমাকান্দায় পুকুর থেকে আয়াত নামে দুই বছর বয়সী এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে তার পরিবারের লোকজন ।

রোববার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় । মারা যাওয়া আয়াত একই গ্রামের বোরহান উদ্দিন ও নাসিমা খাতুন দম্পতির চার সন্তানের মধ্যে ছোট।

শিশু আয়াতের বড় চাচা আলাউদ্দিন জানান, সকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আয়াত। হঠাৎ করে বাড়ির উঠানে আয়াতকে দেখতে না পেয়ে তার মা বাবা চিৎকার করতে থাকেন । অনেকক্ষণ খোঁজাখুঁজির করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে তাকে বাড়ির দক্ষিণ পাশে নিজেদের পুকুরের পানিতে ভাসতে দেখেন তার মা বাবা। পরে আয়াতকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শরিফুল আলম  জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুটির মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে হাসপাতাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

-বাবু/এ.এস








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy