মোংলা বন্দরে প্রথমবারের মতো দৈত্যাকার কন্টেইনার জাহাজ

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোংলা বন্দরের জেটিতে এই প্রথম দৈত্যাকার দুটি কন্টেইনার জাহাজ নোঙ্গর করেছে। গতকাল রোববার সন্ধ্যায় দেশের দ্বিতীয় এই

2023-01-16T18:12:28+00:00
2023-01-16T18:12:28+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মোংলা বন্দরে প্রথমবারের মতো দৈত্যাকার কন্টেইনার জাহাজ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৬:১২ পিএম   (ভিজিট : ১৮৮)
X

বাগেরহাটের মোংলা বন্দরের জেটিতে এই প্রথম দৈত্যাকার দুটি কন্টেইনার জাহাজ নোঙ্গর করেছে। গতকাল রোববার সন্ধ্যায় দেশের দ্বিতীয় এই আন্তর্জাতিক বন্দরের ৮ ও ৯ নম্বর জেটিতে ১৮৬ মিটার দৈর্ঘ্যের পানামা পতাকাবাহী ‘এম ভি মার্কস জার্কাতা’ ও ১৮৫ মিটার দৈর্ঘ্যের পর্তুগাল পতাকাবাহী ‘এম ভি ইউভেনা জাহাজ’ নোঙ্গর করে।

জাহাজ দুটি হিমায়িত (মাছ), পাটজাত দ্রব্য ও গার্মেন্টস পণ্য নিতে মোংলা বন্দরে এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানিয়েছে। বিদেশি জাহাজ দুটির শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেড শিপিংয়ের ম্যানেজার শিপিং এম এন আলম জানান, এই প্রথম একই দৈর্ঘ্যের দুটি কন্টেইনার জাহাজ মোংলা বন্দরে এসেছে। জেটিতে নাব্য সংকট দূর হওয়ায় একসাথে মাদার এই ভ্যাসল দুটি মোংলা বন্দর জেটিতে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, দুটি জাহাজে ২৪৭টি কন্টেইনার খালি এসেছে। এগুলো পণ্য বোঝাই করে কাল ও পরশু মোংলা বন্দর ত্যাগ করবে। সোমবার একটি একই দৈর্ঘ্যের ‘কোটা রোকন’ নামে আরও একটি কন্টেইনার জাহাজ জেটিতে ভিড়বে বলেও জানান তিনি।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy