গলাচিপায় ১০ দফা ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিএনপির মিছিল

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির ১০ দফা ও বিদ্যুৎ এর মূল্য কমানোর দাবিতে মিছিল করেছে দলীয় নেতা কর্মীরা। সোমবার (১৬

2023-01-16T19:32:05+00:00
2023-01-16T19:32:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় ১০ দফা ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিএনপির মিছিল
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৭:৩২ পিএম   (ভিজিট : ১৬৩)
X

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির ১০ দফা ও বিদ্যুৎ এর মূল্য কমানোর দাবিতে মিছিল করেছে দলীয় নেতা কর্মীরা। সোমবার (১৬ জানুয়ারি) সকালে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার হাওলাদার এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা কর্মীরা।

মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপি নেতা মো. মিজান মিয়া, মো. আমিরুল প্যাদা, ছালাম মৃধা, রফিক মিয়া, জসিম মিয়া, বিএনপি নেতা এ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, আশীষ সাহা, শাহিন খন্দকার, শাহাদাত হোসেন বুলবুলসহ উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময়ে বক্তারা বলেন, বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা মানতে হবে, অতিরিক্ত বিদ্যুৎ বিল কমিয়ে জনগণকে মুক্তি দিতে হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy