নীলফামারীতে স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঠাণ্ডা বাতাসের দাপট, সাথে ঘন কুয়াশা মিলে শীত জেঁকে ধরেছে নীলফামারীবাসীকে। এ সময় ছিন্নমূল ও অসহায় মানুষদের ভোগান্তি

2023-01-16T20:03:18+00:00
2023-01-16T20:03:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:০৩ পিএম   (ভিজিট : ৩১৯)
X

ঠাণ্ডা বাতাসের দাপট, সাথে ঘন কুয়াশা মিলে শীত জেঁকে ধরেছে নীলফামারীবাসীকে। এ সময় ছিন্নমূল ও অসহায় মানুষদের ভোগান্তি চরমে ওঠে। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে এবার মানুষের পাশে দাঁড়ালেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার দুপুরে শহরে ১নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ খান সাজুর নেতৃত্বে অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত বিতরণ অনুষ্ঠনে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক খলিলুর রহমান সাদ্দাম, নীলফামারী জেলা ছাত্রলীগের উপ মানব বিষয়ক সম্পাদক নুর করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান বলেন, ‘আমাদের নীলফমারীতে প্রতিদিন অসংখ্য মানুষ শীতে কষ্ট করে জীবন যাপন করছে। এদিকে প্রতিবছর বিভিন্ন কারনে শীতের তীব্রতা বেড়েই চলেছে। এ বছর শীতের তীব্রতা এতটা ভয়াবহ তা বলে বুঝাতে পারবো না। দুঃখজনক হলেও আমি শুনেছি অনেকে এমন সময় অনেক কষ্টে অতিবাহিত করে থাকে’

এসময় সাজ্জাদ খান সাজু বলেন, ‘কিছুদিন ধরে এমন দৃশ্য দেখে আমি খুবই বিমর্ষ বোধ করি এবং প্রতিজ্ঞা করি কিছু করার। তাই আজ দুপুরে কিছু কম্বল নিয়ে আমি ও আমার নেতৃবৃন্দকে সাথে নিয়ে মানুষের মাঝে কম্বল বিতরণ করি।

সাজু আরো বলেন, বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করলেও গরিব ও অসহায় মানুষ টাকার অভাবে শীতের গরম কাপড় কিনতে পারছে না। তাই তাদের একটু স্বস্তি দিতে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আমি বিত্তবানদের অনুরোধ করবো অসহায় ও গরিব মানুষদের পাশে দাঁড়ান, আমাদের সকলে চেষ্টা করলে ছিন্নমূল মানুষদের মুখে হাসি ফুটবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy