গৌরীপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিলে হামলা, আহত ১০

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা হাফেজ মো. আজিজুল হক রক্তাত্ব জখম

2023-01-16T20:12:47+00:00
2023-01-16T20:14:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিলে হামলা, আহত ১০
হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:১২ পিএম  আপডেট: ১৬.০১.২০২৩ ৮:১৪ পিএম  (ভিজিট : ২৩৯)
X

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা হাফেজ মো. আজিজুল হক রক্তাত্ব জখম হয়েছেন। হামলায় ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজির চৌধুরী লিলিসহ আরও ১০ জন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে ধান মহালে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনার বিষয়ে মন্তব্য জানতে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার মোবাইল নম্বরে কল করা হলে তিনি সাংবাদিকের কল রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ঘটনার দিন বিএনপি’র স্থানীয় ৫টি গ্রুপ পৃথক পৃথকভাবে মিছিল করে। হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ছিলনা। কারা এ হামলার সঙ্গে জড়িত এ বিষয়ে তিনি খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy