বগুড়ার শাজাহানপুরে ৪৯টি চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার

মাহফুজ মন্ডল, বগুড়া

সারাবাংলা

বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪৯টি চোরাই মোবাইলসহ মো. সোহাগ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা

2023-01-16T20:17:12+00:00
2023-01-16T20:17:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ার শাজাহানপুরে ৪৯টি চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:১৭ পিএম   (ভিজিট : ২৪৩)
X

বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪৯টি চোরাই মোবাইলসহ মো. সোহাগ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. সোহাগ হোসেন (২৪)।

জানা গেছে,  প্রথম ধাপের বিশ্ব ইমতেমায় আসা কিছু ধর্মপ্রাণ মুসল্লী ইবাদতে মগ্ন থাকাকালীন সময়ে তাদের ব্যবহৃত বিভিন্ন ব্যান্ডের মোট ৪৯টি মোবাইল ফোন চুরি করে শাজাহানপুরে আত্মগোপন করেছে এক চোর। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর পৌনে ১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বড়পাথার এলাকায় অভিযান চালিয়ে চুরি করা ৪৯টি মোবাইল ফোনসহ সোহাগকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy