হাসপাতালে ৫০ শতাংশ মৃত্যু কমাবে ‘ওসেক’ : জাহিদ মালেক

কামাল হোসেন

স্বাস্থ্য

দেশের প্রতিটি জেলা হাসপাতালে শিগগিরই ওয়ান স্টপ ইমার্জেন্সি সেবা (ওসেক) খোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী

2023-01-16T20:20:22+00:00
2023-01-16T20:20:22+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
হাসপাতালে ৫০ শতাংশ মৃত্যু কমাবে ‘ওসেক’ : জাহিদ মালেক
কামাল হোসেন
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:২০ পিএম   (ভিজিট : ১৮২)
X

দেশের প্রতিটি জেলা হাসপাতালে শিগগিরই ওয়ান স্টপ ইমার্জেন্সি সেবা (ওসেক) খোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এতে করে হাসপাতালে ৫০ শতাংশ মৃত্যু কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেবা কেন্দ্র উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, একটি হাসপাতালে রোগীর সেবার মান নিশ্চিতের জন্য ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস খুবই জরুরি। যা এরইমধ্যে দেশের চারটি বড় হাসপাতালে খোলা হয়েছে। হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

জাহিদ মালেক বলেন, দেশের সব বড় হাসপাতালে ওসেক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলা হাসপাতালে এই সেবা চালু করা হবে। এছাড়া যেসব হাসপাতালে বেশি রোগী সেবা নিতে আসেন, তা সম্প্রসারণ করার পরিকল্পনাও আমাদের আছে। 

মন্ত্রী বলেন, ওসেক চালু হলে হাসপাতালগুলোতে ৫০ শতাংশ মৃত্যু কমে যাবে। ইমার্জেন্সিতেই অর্ধেক রোগী সুস্থ হয়ে উঠবে। এতে করে ইনডোরের রোগীর চাপ কমে যাবে। বেশি মানুষ সেবা পাবে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর চাপ কমে আসে।

বাবু/জেএম






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy