ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ১২

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার

2023-01-17T19:02:29+00:00
2023-01-17T19:04:00+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ১২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৭:০২ পিএম  আপডেট: ১৭.০১.২০২৩ ৭:০৪ পিএম  (ভিজিট : ১৭৯)
X

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় পাঁচ জন এবং ঢাকার বাইরে সারাদেশে সাত জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট ৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫০ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪২৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২০১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২২৩ জন রয়েছে।

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৩২৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ১৫৮ জন, ঢাকার বাইরে সারাদেশে ১৭০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন জনের মৃত্যু হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy