বেগমগঞ্জে সিএনজির ধাক্কায় যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি ও গাছের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল

2023-01-17T20:52:06+00:00
2023-01-17T20:52:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেগমগঞ্জে সিএনজির ধাক্কায় যুবকের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৮:৫২ পিএম   (ভিজিট : ১৮২)
X

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি ও গাছের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম কিরণ হাজারী (২৭)। তিনি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামের মো. আলমগীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিরণ হাজারী সোমবার বিকেলে ঢাকা-নোয়াখালী মহাসড়কের বেগমগঞ্জ মজুমদার হাটের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে হাইওয়ে পুলিশ তাকে থামার জন্য সিগন্যাল দেয়। সে মোটরসাইকেল না থামিয়ে দ্রুত বেগে চলে যাওয়ার জন্য চেষ্টা করে।

এ সময় প্রথমে সিএনজির সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসা জন্য ঢাকায় নেওয়া হয়। একপর্যায়ে মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিরণ মারা যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া পুলিশের ধাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ওই যুবক রং সাইডে যাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠিয়েছি। আমি ওই যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy