নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৩০ দোকান ভস্মীভূত

সারাবাংলা

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৩০টি দোকান। বুধবার ভোরে রেলওয়ে মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

2023-01-18T10:40:46+00:00
2023-01-18T10:40:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৩০ দোকান ভস্মীভূত
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১০:৪০ এএম   (ভিজিট : ১৪৩)
X

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৩০টি দোকান। বুধবার ভোরে রেলওয়ে মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 
ব্যবসায়ীরা জানান, এতে তাদের ১৫টি কোকারিজ দোকান, কয়েকটি খাবারের দোকান ও আবাসিক হোটেলসহ কমপক্ষে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। একইস্থানে গত দুই বছরে অন্তত চারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
 
নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র জানান, ভোরে চৌমুহনী রেলওয়ে মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে মাইজদি, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত শেষে বলা যাবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy