নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী সদরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়নজলী রায় (২৫) নামের এক ইপিজেড

2023-01-18T12:01:50+00:00
2023-01-18T12:01:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অরক্ষিত রেল ক্রসিং
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০১ পিএম   (ভিজিট : ২৯৯)
X

নীলফামারী সদরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়নজলী রায় (২৫) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। এছাড়াও এ সময় এক ইজিবাইক চালক এক ব্যাক্তি আহত হন।

বুধবার (১৮ জানুয়ারি) সদর উপজেলার সোনাররায় খয়রা নগর স্টেশনের পাশে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়নজলী রায় সদর উপজেলার সোনারায় বেড়াকুন্ডি কইপাড়া এলাকার পলাশ রায়ের স্ত্রী। তিনি উত্তরা ইপিজেডে হেলপার হিসেবে কাজ করতেন। আহত ইজিবাইক চালক মঈনুল ইসলামের বাড়ি জয়চন্ডি ঘাটের পার এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টার দিকে ইপিজেডে কাজে যাওয়ার জন্য বের হয়েছিলেন নয়নজলী। ইজিবাইক করে যাওয়ার সময় ওই রেলক্রসিং পারাপারের সময় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নয়নজলী নিহত হন।

এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক শফিউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy