স্বাস্থ্যসেবায় বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা এগিয়ে যাচ্ছে। এমনকি স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় বিশ্ব দরবারে বাংলাদেশ

2023-01-18T12:05:13+00:00
2023-01-18T12:05:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বাস্থ্যসেবায় বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ
শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশের স্বাস্থ্যসেবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০৫ পিএম   (ভিজিট : ১৬৩)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা এগিয়ে যাচ্ছে। এমনকি স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় বিশ্ব দরবারে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৩ বছর।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে দেশের ৪ বিভাগের ১৩ জেলায় ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রতিটি মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে, এতে করে মাতৃমৃত্যু, শিশুমৃত্যুসহ বিভিন্ন রোগবালাই কমে এসেছে। তিনি আরও বলেন, করোনার সময় ১৩ লাখ মানুষকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে।  

মন্ত্রী বলেন, সবমিলিয়ে তিন ধাপে ৭টি বিভাগের ৩৯টি জেলার ১৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভিশন সেন্টার উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে এসব এলাকার মানুষ উন্নত স্বাস্থ্যসেবার আওতায় এসেছেন। এর ফলে দেশের প্রায় এক-তৃতীয়াংশ (৫ কোটির বেশি) মানুষের উন্নত চক্ষু চিকিৎসা সেবার আওতায় আসা সম্ভব।

বাবু/জেএম






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy