প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:২২ পিএম (ভিজিট : ৪৭৮)

X
কিশোরগঞ্জের হাওর মিঠামইন উপজেলা সদর থেকে মিঠামইন সেনানিবাস সংযুক্ত করে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত হাওরের বুক চিরে ১৫ দশমিক ৩১ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক নির্মাণ করা হবে। এ খাতে ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৬৫১ কোটি টাকা।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (১৭ জানুয়ারি) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় এ কাজ বাস্তবায়ন করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
২০২৩ সালের মার্চ থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত মেয়াদে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
বাবু/জেএম