প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:২৭ পিএম (ভিজিট : ২২৪)

X
রাজশাহীতে অসহায় ও দুস্থ শীর্ততদের মাঝে কম্বল বিতরণ করেছে র্যাব-৫। বুধবার (১৮ জানুয়ারি) রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পে অসহায়, দুস্থ ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধান অতিথি থেকে শীতের কম্বল বিতরণ করেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
এসময় উপস্থিত ছিলেন, র্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর হাসান মাহমুদ, সহকারী উপ-পরিচালক সঞ্জয় কুমার সরকার। শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
৫০০ অসহায় ও দুস্থ মানুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
বাবু/জেএম