প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:৩৫ পিএম (ভিজিট : ২৪০)

X
আত্মকর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিংয়ের ওপর ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর ( জাইকা) সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সুত্রধর, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) একেএম ফজলুল হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর নিশিথ বরন রায়। ১০ দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ২০ জন বেকার যুবক অংশগ্রহণ করেছে।
বাবু/জেএম